Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নিরাপত্তা জোরদার বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ ‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’—২৬ সেকেন্ডের আকুতির পর শিশুকন্যাসহ মা নিখোঁজ বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম ১৫ আগস্ট ঘিরে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট মান্দায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ১৩ বস্তা বীজ

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 658

জনতার আদালত অনলাইন  ॥ করোনাকালীন সংকটে প্রাথমিক শিক্ষা কার্যক্রমঃ চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমীন করিমী।

রাজবাড়ী সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি  প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা  করেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, সনাক সদস্য  রাবেয়া খাতুন, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবি রাজবাড়ী শাখার এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।

সভায় সার্বিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চলমান গৃহিত পদক্ষেপ, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে এর সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী বলেন, প্রাথমিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মন্ত্রণালয়ের সুপারিশসমূহ বাস্তবায়ন করা হচ্ছে। তারই ভিত্তিতে অনলাইনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। যদি কখনও কোন শিক্ষার্থী মোবাইল ফোনের পাঠদান গ্রহণ করতে না পারে তবে তার অভিভাবককে বিষয়টি জানিয়ে ফোনটি শিক্ষার্থীর কাছে নির্দিষ্ট সময়ে রাখার জন্য শিক্ষকগণ অনুরোধক্রমে নির্দেশনা দেন। পাশাপাশি ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর জন্য এসএমসির সদস্যদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

প্রকাশের সময় : ০৭:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২