Dhaka ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় ট্রাকসহ ফেনসিডিল উদ্ধার ॥ গ্রেপ্তার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / 299

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বুধবার রাজবাড়ীর পাংশা  উপজেলার ডন মোড় এলাকা থেকে ১৯২ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ লাল্টু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের  ডন মোড়ে চেকপোস্ট বসানো হয়। ওই সময় বেনাপোল থেকে ঢাকাগামী স্টিলের পাত বহনকারী ট্রাকটি আটক করে তল্লাশী চালিয়ে ট্রাক চালকের আসনের পেছনে দ্বিতীয় চেম্বার থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার  ও ট্রাকের চালক লাল্টু মিয়াকে আটক করা হয়। লাল্টু মিয়া  ট্রাক চালনার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।

তাকে পাংশা থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

আপনার নম্বরে ২৫ হাজার টাকা গেছে, আরও ২৫ হাজার টাকা ক্যাশ ইন করলে তবেই পাবেন ৫০ হাজার টাকা!

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ট্রাকসহ ফেনসিডিল উদ্ধার ॥ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৭:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২