গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী নিহত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / 797

জনতার আদালত অনলাইন ॥ কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলস্টেশনের অদূরে বুধবার বিকেলে ট্রেনের ধাক্কায় সালাম মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদি গ্রামের বাসিন্দা। শারীরিক প্রতিবন্ধী সালাম মোল্লা পেশায় একজন দিনমজুর ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল চারটার দিকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী কালুখালী ভাটিয়াপাড়া এক্সপ্রেস মেইল ট্রেনটি বহরপুর রেলস্টেশনে অদূরে সালাম মোল্লা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, বিষয়টি তিনি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তারা ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।
Tag :





















