রাজবাড়ী জেলা বার নির্বাচন : সাধারণ আইনজীবী পরিষদ জিতলো পূর্ণ প্যানেল

- প্রকাশের সময় : ০৮:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / 590

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে চমক দেখিয়েছে সাধারণ আইনজীবী পরিষদ। এ পরিষদ গঠিত মোস্তফা-বাচ্চু-বিজন পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।
তাদের কাছে পরাজিত হয়েছে আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সভাপতি পদে এটিএম মোস্তফা মিঠু, সহ সভাপতি পদে হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক পদে বিজন কুমার বোস, যুগ্ম সম্পাদক পদে তসলিম আহমেদ তপন ও জহুরুল হক এবং ক্রীড়া সাংস্কৃতি সম্পাদক পদে বিপ্লব কুমার রায় বিজয়ী হয়েছেন।
বিজয়ী কার্যনির্বাহী সদস্যরা হলেন অভিজিৎ সোম অভি, আল আমিন মিয়া, মনোয়ারা খাতুন ও রেহেনাজ পারভীন। কার্যনির্বাহী সদস্য পদের একটিতে মোস্তফা-বাচ্চু-বিজন পরিষদের রফিকুল ইসলাম ও আওয়ামী আইনজীবী পরিষদের অনুপ কুমার বিশ^াস সমান ৬৬ ভোট পান। লটারীর মাধ্যমে রফিকুল ইসলাম বিজয়ী হন।
প্রসঙ্গত বার এর জমি রক্ষা আন্দোলন থেকে সাধারণ আইনজীবী পরিষদ গঠিত হয়। নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় এবং জয়লাভ করে।





















