সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ সুব্রত চক্রবর্তী আর নেই

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • / 341

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ বিশিষ্ট তবলা বাদক সুব্রত চক্রবর্তী বুদ্ধ  (৫৭) আর নেই। রোববার রাত ১২টায় হৃদরোগে আক্রান্ত  হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে পরলোকগমন করেছেন তিনি। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা সুব্রত চক্রবর্তী রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির তবলার প্রশিক্ষক ছিলেন। তিনি রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এটিএন বাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তীর বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী,  এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর  ১টায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, জেলার বিভিন্ন সামাজিব ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ সুব্রত চক্রবর্তী আর নেই

প্রকাশের সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২