Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য

গোয়ালন্দে যুবকের রহস্যজনক মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / 485

জনতার আদালত অনলাইন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বৃহস্পতিবার জাকির হোসেন শেখ (৩২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাহদত মেম্বার পাড়ার ইউসুফ শেখের ছেলে। এর আগে ভোর রাতে নিজ শয়নকক্ষে তার রহস্যজনক মৃত্যু হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জাকির দৌলতদিয়া ঘাটে ট্রাক পারাপারে দালালীর কাজ করে। এ কারণে তিনি গভীর রাত অথবা ভোর রাতে বাড়িতে আসা যাওয়া করতেন। বুধবার দিনগতে কখন বাড়িতে এসেছেন তা কেউ বলতে পারছেন না। তাছাড়া তার স্ত্রী ও সন্তান এদিন বাড়িতে ছিলো না। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জাকিরের ঘরের দরজা খোলা দেখতে পান। এসময় তারা ভেতরে গিয়ে দেখেন জাকিরের হাত বাকা হয়ে মেঝেতে পড়ে আছে। তার মুখ দিয়ে রক্ত পড়ছে। এছাড়া বিছানা এলোমেলো। পাশেই একটি স্কু-ড্রাইভার নিচে পড়ে ছিলো।

নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বলেন, ঘাটে গাড়ি পারাপার কাজের সাথে জড়িত থাকায় সে প্রতিদিন গভীর রাত করে বাড়ি ফিরতো। রাতে ছেলেকে নিয়ে ঘরে একা থাকতে ভয় লাগতো এজন্যে প্রতি রাতেই আমি আমার পাশ্ববর্তী বাবার বাড়ি মায়ের কাছে থাকতাম। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জাকির আমাকে নিয়ে আসতো। কিন্তু গত রাতে সে আমাকে ডাকেনি।

নিহতে ছোট ভাই আবু দাউদ, মামা রবিউল ইসলামসহ স্থানীয়রা জানায়, চিৎকার চেচামেচির শব্দে এসে দেখি জাকির ঘরের ভিতরের মেঝেতে উপর হয়ে হাত বাকা অবস্থায় পড়ে আছে। ওই সময় তার মূখের ভিতর ও কপালের ডান পাশ এবং ডান হাতের উপরের দিক রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এ অবস্থায় পুলিশকে খবর দিলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারনা জাকিরকে অজ্ঞাত দূর্বৃত্তরা হত্যা করেছে। তারা পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের শাস্তির দাবি জানান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) মো. সালাহউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য পুলিশ প্রাথমিক কাজ শুরু করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২