গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / 509

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর সদর উপজেলার নিমতলা এলাকায় নাইট কোচের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। জানা যায়, যশোর চৌগাছা উপজেলা থেকে লক্ষীপুর জেলাগামী মামুন পরিবহনের একটি নাইট কোচ ও ঢাকা থেকে খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি নাইট কোচ নিমতলা নামক স্থানে রবিবার রাত সাড়ে ১০ টায় মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় বাসের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়। দিগন্ত পরিবহনের চালক মুঞ্জু ও মামুন পরিবহনের চালক কামালসহ ২০ জন আহত হয়। আহলাদীপুর হাইওয়ে থানা ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন সোমবার সকালে জানান, উভয় বাসের সংঘর্ষে কেউ মারা যায় নি। তবে যাত্রীদের কয়েকজন আহত হয়েছে।
Tag :





















