Dhaka ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালো শিশু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • / 267

জনতার আদালত অনলাইন রাস্তা পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছে সায়মন মৃধা (৫) নামে এক শিশু। রোববার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সায়মন একই ইউনিয়নের চরসিলোকা গ্রামের সাদ্দাম মৃধার ছেলে।

নিহত সায়মনের চাচি লিমা খাতুন জানান, সায়মনকে সাথে নিয়ে বাংলাদেশ হাট নামক জায়গা থেকে অটোরিক্সায় পাইকাড়া মোড়ে এসে নেমে অটোরিক্সার ভাড়া দিচ্ছিলেন। এসময় সায়মন রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

গান্ধীমারা হাইওয়ে থানার এসআই সালাউদ্দিন জানান, খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার জন্য দায়ী  কাভার্ড ভ্যান চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালো শিশু

প্রকাশের সময় : ০৭:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২