গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ রাজবাড়ীর আইনজীবী নেতৃবৃন্দের

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ১০:৫৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / 626

জনতার আদালত অনলাইন ॥ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবীরা । শুক্রবার দুপুর ১২ টায় কুষ্টিয়ার খোকসায় রমানাথপুর গ্রামে প্রধান বিচারপতির নিজ বাসভবনে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম এর নেতৃত্বে আইনজীবীদের একটি দল এ সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বারের সিনিয়র আইনজীবী এ্যাড. রবিউল আলম, সাধারণ আইনজীবী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ওমর আলী, সাবেক সম্পাদক এ্যাড. এ টি এম মোস্তফা মিঠু, সাবেক সম্পাদক এ কে এম শহিদুজ্জামান, সাবেক সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, এ্যাড. মারুফ উল হাসান শামীম, বিজন বোস, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক এ্যাড. তসলিম উদ্দীন আহম্মেদ তপন, সদস্য এ্যাড. মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক এবং এ্যাড. অভিজিৎ সোম অভি।
Tag :





















