রাজবাড়ী জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন আবু কায়সার খান

- প্রকাশের সময় : ০৯:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / 267

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবু কায়সার খান। বৃহস্পতিবার তিনি বিদায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
পরে তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিতি সভায় মিলিত হন। এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান সকলের সহযোগিতা কামনা করেছেন।
গত ৫ জানুয়ারি তারিখে আবু কায়সার খানকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। ইতিপূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের উপসচিব বিভাগের দায়িত্বে ছিলেন। বিদায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগে বদলি করা হয়েছে।





















