গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / 490
জনতার আদালত অনলাইন ।। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তেকে হেরোইনসহ হিরু শেখ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার দক্ষিন দৌলতদিয়া আদু মাতব্বর পাড়া গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে দৌলতদিয়া সৈদাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেওয়ান শামীম খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোয়ালন্দ ঘাট থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি কালীন সময়ে শুক্রবার দিবাগত রাত ১১টায় উপজেলার দৌলতদিয়া সৈদাল পাড়া নামক এলাকায় মোহাম্মদ সরদারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ২০ পুরিয়া (২ গ্রাম) হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন- ৩৬(১) এর ৮(ক) ধারায় মামলা রুজু করা হয়।
Tag :
























