রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধন

- প্রকাশের সময় : ০৯:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / 412

পিযুষ কুমার বিশ্বাস ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসন, রাজবাড়ীর ব্যবস্থাপনায় রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রধান অতিথি হিসেবে বইমেলার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ অধ্যক্ষ দিলীপ কুমার কর, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ।
৩০ ডিসেম্বর বই মেলা শুরু হয়ে চলবে ২ জানুয়ারী পর্যন্ত। প্রতিদিন দুপুর দুইটা থেকে শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। মেলায় ৫০ টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নেয়।






















