রাজবাড়ীতে আনসার সমাবেশ

- প্রকাশের সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / 450

জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বুধবার জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী আনসার ক্যাম্পে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক ফাতেমা সুলতানা।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুর রহমান শেখ, রাবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ সালাউদ্দিন, ফরিদপুর জেলা আনসার কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমীন। শুভেচ্ছা বক্তব্য দেন রাজবাড়ী জেলা আনসার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান রাশেদ।
বক্তারা দেশের বিভিন্ন অনুষ্ঠান, দুর্যোগ, কার্যক্রম ও কর্মসূচীতে আনসার সদস্যদের অবদানের প্রশংসা করেন।
সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জন আনসার সদস্যকে বাই সাইকেল ও চারজনরকে সেলাই মেশিন প্রদান করা হয়।
পরে জেলা আনসার কার্যালয়ে নবনির্মিত মুজিব কর্ণার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এর আগে বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়।






















