এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ॥ অবশেষে আটক

- প্রকাশের সময় : ০৭:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / 459

জনতার আদালত অনলাইন ॥ গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন রিফাত চৌধুরী নামে এক যুবক। অবশেষে মঙ্গলবার বিকেলে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। রিফাত রাজবাড়ী শহরের সজ্জনকান্দা ভোকেশনাল এলাকার পারভেজ চৌধুরীর ছেলে। তার কাছ থেকে এনএসআই এর একটি ভুয়া পরিচয়পত্র, একটি পিস্তল সদৃশ গ্যাসগান উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) ইফতেখার উল আলম প্রধান জানান, সদর হাসপাতালের টীকাদান কেন্দ্রে গিয়ে নিজেকে এনএসআই এর সিনিয়র অফিসার পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের সাথে দুর্ব্যবহার করছিলেন রিফাত। বিষয়টি নিয়ে হাসপাতালের স্টাফদের সন্দেহ হয়। কাকতালীয়ভাবে সেখানে এনএসআই এর একজন সদস্য উপস্থিত ছিলেন। রিফাতকে কিছু বিষয়ে প্রশ্ন করার পর কথাবার্তা অসংলগ্ন হওয়ায় পুলিশে খবর দেওয়া দহয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, তার কাছেও একদিন রিফাত এনএসআই পরিচয় দিয়েছিল। সেদিন ব্যস্ততা থাকায় বিষয়টি নিয়ে আর কথা হয়নি।
রিফাত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।






















