ইউপি নির্বাচন ।। রাজবাড়ীতে নৌকা ৬, বিদ্রোহী ২, স্বতন্ত্র ৬ ।। বর্তমান চেয়ারম্যানরা জেতেননি কেউ:

- প্রকাশের সময় : ০৭:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / 316

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগ, ছয়টিতে স্বতন্ত্র ও দুটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। স্বতন্ত্র ছয়টির মধ্যে পাঁচটিই বিএনপি সমর্থিত। চতুর্থ ধাপে রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নৌকার বিজয়ীরা হলেন শহীদওহাবপুরে নুর মোহাম্মদ ভূইয়া, মূলঘরে ওয়াহিদুজ্জামান, খানগঞ্জে শরিফুর রহমান সোহান, চন্দনীতে আব্দুর রব, মিজানপুরে টুকু মিজি এবং বানিবহে শেফালী বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ীরা হলেন আলীপুরে আবু বক্কার ছিদ্দিক ও বন্তপুরে জাকির হোসেন শিকদার।
বিএনপি সমর্থিত স্বতন্ত্র বিজয়ীরা হলেন বরাটে শামসুদ্দিন আহমেদ, খানখানাপুরে ইকবাল হোসেন খান, পাঁচুরিয়ায় মজিবর রহমান রতন, দাদশীতে দেলোয়ার হোসেন এবং সুলতানপুরে আশিকুর রহমান সচিব। নির্দলীয় স্বতন্ত্র বিজয়ী রামকান্তপুরে রাজীব মোল্লা।
বর্তমান চেয়ারম্যানরা জেতেননি কেউ: চেয়ারম্যান পদে চলমান অবস্থায় নির্বাচন করে জিততে পারেননি কোনো প্রার্থী। ১৪ টি ইউনিয়নের মধ্যে নয়টিতে বর্তমান চেয়ারম্যানরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
খানগঞ্জে আতাহার হোসেন তকদির, মিজানপুরে আতিয়ার রহমান, বরাটে মনিরুজ্জামান সালাম, দাদশীতে লোকমান হোসেন, পাঁচুরিয়ায় কাজী আলমগীর, সুলতানপুরে আব্দুর রাজ্জাক, বসন্তপুরে মীর্জা বদিউজ্জামান, মূলঘরে মান্নান মুসুল্লি, রামকান্তপুরে আবুল হাশেম এবার পরাজিত হয়েছেন।
বর্তমান চেয়ারম্যানরা নির্বাচনে অংশ নেননি চারটি ইউনিয়নে। তারা হলেন আলীপুরে শওকত হাসান, খানখানাপুরে রেজাউল করিম লাল, শহীদওহাবপুরে তোরাপ আলী এবং চন্দনীতে সিরাজুল আলম চৌধুরী।
পুনরায় ফিরে এসেছেন ৬ জন : ইতিপূর্বে চেয়ারম্যান ছিলেন এমন ৬ জন প্রার্থী আবারও চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তারা হলেন বরাটে শামসুদ্দিন আহমেদ, পাঁচুরিয়ায় মজিবর রহমান রতন, খানখানাপুরে ইকবাল হোসেন খান, বসন্তপুরে জাকির হোসেন, শহীদওহাবপুরে নুর মোহাম্মদ ভূইয়া ও মূলঘরে ওহিদুজ্জামান।
নতুন মুখ ৮ জন: প্রথমবারের মত চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আটজন। তারা হলেন খানগঞ্জে শরিফুর রহমান সোহান, চন্দনীতে আব্দুর রব, সুলতানপুরে আশিকুর রহমান সচিব, বানিবহে শেফালী বেগম, দাদশীতে দেলোয়ার হোসেন, রামকান্তপুরে রাজীব মোল্লা, আলীপুরে আবু বক্কার ছিদ্দিক ও মিজানপুরে টুকু মিজি।






















