গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে অ্যড. রেজাউল করিমের স্মরণসভা

- প্রকাশের সময় : ০৮:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / 312

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের সাহসী সহযোদ্ধা অ্যডভোকেট রেজাউল করিম রেজার স্মরণসভা গণতান্ত্রিক আইনজীবী সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শুক্রবার স্থানীয়িএকটি চাইনিজ রেসটুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যডভোকেট দেবাহুতি চক্রবর্তী।
সভায় বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যডভোকেট স্বপন সোম, এ্যাড. মাহবুব রহমান, এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, রফিকুল ইসলাম রফিক, এ্যাড. বিপ্লব রায়, এ্যাড. আরব আলী, ওয়ার্কাস পার্টি নেতা মওলা বক্স, এবং প্রয়াত রেজার কনিষ্ঠ ভাই আবু ইউসুফ সোহেল সহ আরো অনেকে। সভায় প্রয়াত রেজা স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাঁর বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়।
গত ১৯ ডিসেম্বর সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অ্যডভোকেট রেজাউল করিম রেজা।






















