হুমকি ধমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ॥ অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবলুর সংবাদ সম্মেলন

- প্রকাশের সময় : ০৬:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / 300

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবিরউদ্দিন সিকদার বাবলু সংবাদ সম্মেলন করে অবাধ সুষ্ঠু ভীতিমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছেন। শুক্রবার সকালে তার নিজ বাসবভনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান প্রার্থী কবিরউদ্দিন সিকদার বাবলু বলেন, ২৬ ডিসেম্বর নির্বাচনকে ঘিরে মিজানপুরে সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে। যারা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে তার কর্মী সমর্থকরা মানুষের কাছে ভোট চাইতে যেতে পারছেনা। নানাভাবে তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তার মেয়ে ও জামাতাকেও হুমকি দেওয়া হয়েছে। মেয়ে ভোট চাইতে বের হলে তাকে গালাগাল করা হয়েছে। এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এসব বিষয়ে তিনি জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে নির্বাচনে পুলিশের ভূমিকা সন্তোষজনক। ভোটের দিন মানুষ যাতে নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে ্েভাট দিতে পারে সে ব্যবস্থা করার তিনি জোর দাবি জানান।
প্রার্থী বাবলুর জামাতা জিয়াউর রহমান জানান, তাকে ও তার স্ত্রী শর্মিকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। তাদের কর্মী সমর্থকদের মামলার হুমকিসহ নানান ভয়ভীতি দেখানো হচ্ছে। তার বাড়ির পাশ দিয়ে যাবার সময় সন্ত্রাসীরা ভীতিকর কথাবার্তা বলে। ভয়ে রাতে তারা প্রচার প্রচারণা চালাতে পারেননি।
সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেণক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।






















