সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ঘন কুয়াশায় ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ॥ দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি॥ সীমাহীন দূর্ভোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • / 282

জনতার আদালত অনলাইন ॥ ঘন কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। টানা ১০ ঘন্টা বন্ধ থাকার পর কুয়াশার ঘনত্ব কমে এলে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে , বুধবার দিনগত রাত সোয়া ১২ টা দিকে কুয়াশার ঘনত্ব অত্যাধিক বেড়ে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মার্কিং বাতি ও বয়া ফেরি চালকদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। ফলে দূর্ঘটনা এড়াতে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ কওে দেয় কর্তৃপক্ষ।

এ সময় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রোরো (বড়) ফেরি গোলাম মওলা দিক হারিয়ে মাঝ নদীতে নোংর করতে বাধ্য হয়। ফেরিটিতে ২০/২২ টি বিভিন্ন যানবাহন ও কয়েকশ সাধারণ যাত্রী আটকে পড়ে। সারারাত তীব্র শীত ও কুয়াশার মধ্যে তারা সীমাহীন ভোগান্তি পোহান।

এদিকে কুয়াশাকালীন সময়ে যাত্রী ও যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটে ৮ টি এবং পাটুরিয়া ঘাটে ৫ টি ফেরি আটকে থাকে। রুটের দুটি ফেরি কুমিল্লা ও কেরামত আলীকে যান্ত্রিক ত্রুটির কারনে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে।

এছাড়া ৪ টি রোরো (বড়) ফেরি প্রায় দেড় মাস ধরে সংস্কারের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে।

এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকা ও রুটে ফেরি সংখ্যা কমে যাওয়ায় যানবাহন পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাট এলাকায় আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন। তীব্র শীত ও কুয়াশার মধ্যে আটকে পড়া যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।

বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, ফেরি চলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে তীব্র যানজট লেগে আছে। সারারাত গাড়ীতে আটকে থেকে যাত্রীদের প্রসাব-পায়খানাসহ খাওয়া-দাওয়ায় প্রচন্ড দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এেেদর মধ্যে বহু যাত্রী বিরক্ত হয়ে দুরপাল্লার বাস ছেড়ে দিয়ে নদী পারের জন্য পায়ে হেটে অথবা রিক্সায় চড়ে ঘাটের উদ্দেশ্যে যাচ্ছেন। অনেককে দ্রুত পার হওয়ার জন্য ট্রলারে নদী পার হতে দেখা যায়।

রাজবাড়ী ট্রাফিক পুলিশের পরিদর্শক জহুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা দেড়টা পর্যন্ত যানবাহনের সারি দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের মোকবুলের দোকান পর্যন্ত প্রায় ৮ কিমি এবং গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর বাজার পর্যন্ত আরো প্রায় ৪ কিমিসহ মোট ১২ কিমি বিস্তৃৃত ছিল। আটকে পড়া যানবাহনগুলোর মধ্য হতে যাত্রীবাহী, কাঁচামাল বোঝাই এবং অন্যান্য জরুরী গাড়ীগুলোকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। আটকে থাকা যানবাহনের মধ্যে যাত্রীবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে।

তিনি আরো জানান, দীর্ঘ সময় ফেরি বন্ধের পাশাপাশি রুটে ফেরির সংখ্যাও কমে গেছে। বৃহস্পতিবার মাত্র ১৪টি ফেরি চলছিল। এ অবস্থার মধ্যে শিমুলিয়া-বাংলাবাজার রুটের গাড়ীগুলোও নদী পার হওয়ার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ভিড় করছে। সেখানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুধুমাত্র ছোট গাড়ী পার করা হয়। কুয়াশার কারণে সেটাও ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি লেগে আছে। এ অবস্থায় দ্রুত ফেরির সংখ্যা বাড়ানো দরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘন কুয়াশায় ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ॥ দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি॥ সীমাহীন দূর্ভোগ

প্রকাশের সময় : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১