গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে মন্দিরের প্রতিমা ভাংচুর, আটক ১

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / 263

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মহাশ্মশান কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হৃদয় শেখ নামে একজনকে আটক করেছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটক হৃদয় কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবাড়িয়া গ্রামের বাসিন্দা।
চন্দনী মহাশ্মশান মন্দির কমিটির সহ সভাপতি বিশ^নাথ বিশ^াস জানান, প্রতি বছর মাঘ মাসে এ মন্দিরে বাৎসরিক কালীপূজা হয়। এছাড়া প্রতি মঙ্গলবার পূজারীরা এসে পূজার্চনা করে থাকে। মন্দিরটির চারদিকে প্রাচীর রয়েছে। তবে মূল ফটকে তালা দেওয়া ছিল না। শনিবার সন্ধ্যার দিকে এক যুবক মন্দিরটিতে প্রবেশ করে একটি প্রতিমা ভেঙে পালিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, এ বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে থানায় মামলা করেছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। রোববার তাকে আদালতে চালান করা হয়।
Tag :






















