রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায়

আলীপুরে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • / 287

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ী সদর উপজেলার আলীপুর  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ঢুলিপাড়া এলাকার নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। এজন্য   আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আবু বক্কার সিদ্দিককে দায়ী করেছেন নৌকার প্রার্থী বজলুর রশিদ মিলন। তবে আবু বক্কার এ অভিযোগ অস্বীকার করেছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদ মিলন জানান, শুক্রবার নির্বাচনী  কার্যক্রম শেষ করে রাত ১২টার দিকে সবাই যে যার বাড়ি চলে যায়। সকাল বেলায় ওই এলাকার নৌকার কর্মীরা অফিসে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাকে জানান। তার ধারনা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকী  বলেন, এসব  জঘন্য  কাজ আমরা কখনও করিনা। কারো অফিস  ভাংচুর করে কখনও ভোট  পাওয়া যায়না। ভোট দেবে সাধারণ  জনগণ। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুক। যদি আমি দোষী হই, যে শাস্তি দেয় মাথা পেতে নেব।

রাজবাড়ী সদর থানার এসআই বোরহানউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ  করেছে। শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলীপুরে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশের সময় : ১০:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১