রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায়

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে পাকড়াও

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • / 363

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় ওই চক্রের অপর সদস্য কৌশলে পালিয়ে যায়। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যাক্তি ফরিদপুর কোতোয়ালি থানার আলিপুর গ্রামের সামছুর ছেলে রাসেল।

স্থানীয়রা জানায়, দুপুরে কৃষি অধিদপ্তরের কার্যালয়ের বারান্দায় রাখা একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া করে মোটরসাইকেলসহ উপজেলা কোর্টচত্ত্বর সংলগ্ন ওয়েস্কেল ব্রিজের সামনে গিয়ে তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক দেওয়ান শামীমের কাছে তাকে সোপর্দ করে স্থানীয়রা।

রাসেল তার স্বীকারোক্তিতে জানান, তার সাথে একই এলাকার ইমরান নামে আরো একজন ছিলো। ইমরান দুইদিন আগেই এই মোটরসাইকেল টি টার্গেট করে। মঙ্গলবার দুপুরে অফিসের সবাই খেতে যাওয়ার সময়টা কাজে লাগায় ইমরান। ইমরানই তালা ভেঙ্গে দেয় এবং আমি (রাসেল) গাড়িটি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। এ সময় অফিসের বারান্দা দিয়ে নামার সময় কয়েকজন দেখে ধাওয়া দেয়।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক দেওয়ান শামীম জানান, রাসেলকে জনগন ধাওয়া করে আটক করে। এসময় তার সহযোগি ইমরান পালিয়ে যায়। তাকে পুলিশ হেফাজতে এনে থানায় নিয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে পাকড়াও

প্রকাশের সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১