রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায়

মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণ : যুবক গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • / 370

জনতার আদালত অনলাইন ॥ মাদ্রাসা ছাত্রী এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। শুক্রবার ছাত্রীর বাবা বাদী হয়ে নয়ন মৃধা নামে এক যুবককে আসামি করে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত নয়ন ফরিদপুর  জেলার ভাজনডাঙ্গা গ্রামের মৃত  জামাল মৃধার ছেলে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী কিশোরী সদর উপজেলার একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও একই উপজেলার খানখানাপুর ইউনিয়ন এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে খানখানাপুর লাকির দোকানে পৌছাতেই নয়ন মৃধা জোর করে একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাত কোনো স্থানে আটকে রেখে ধর্ষণ করে। ২ ডিসেম্বর বিকেলে নয়ন ওই ছাত্রীকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাফর ইকবাল জানান, থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করেছে। তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে নিপীড়নের শিকার কিশোরীর ডাক্তারী পরীক্ষা করানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণ : যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১