Dhaka ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • / 284

জনতার আদালত অনলাইন রাজবাড়ীতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়াতাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখা। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়াতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জামিল হোসেন।

জামিল হোসেন বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও সফল বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার জীবন আজ সংকটাপন্ন। এই সরকার তাকে চিকিৎসার  জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। অন্যায় ভাবে তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করছে। আমরা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়াতাবাদী দল বিএনপির জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ও যগ্ম  আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন,  জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমূখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ

প্রকাশের সময় : ০৭:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১