এইডস এর উচ্চ ঝুঁকিতে রাজবাড়ীতে জেলা

- প্রকাশের সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / 234

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে একজন এইডস রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় দেশের বৃহত্তম যৌনপল্লী হওয়ায় রয়েছে এইডস এর উচ্চ ঝুঁকিতেও। বুধবার এইডস দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
বিশ^ এইডস দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ স্লোগানকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটনের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ^াস, এনএসআই এর উপ পরিচালক শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জেলার দৌলতদিয়ায় দেশের বৃহত্তম যৌনপল্লী। একারণে সেখান থেকে সূত্রপাত হয়ে এইডস এর সংক্রমণ বাড়তে পারে। রাজবাড়ীতে একজন এইডস রোগী ধরা পড়লেও বর্তমানে সে রাজবাড়ীতে নেই। এইডস সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।
দিবসটি উপলক্ষে একটি র্যালিও অনুষ্ঠিত হয়।
























