রাজবাড়ীতে ৩ দিন ব্যাপী ইজতেমা শুরু হচ্ছে বৃহস্পতিবার
- প্রকাশের সময় : ০৭:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / 237
জনতার আদালত অনলাইন ॥ বৃহস্পতিবার থেকে রাজবাড়ীতে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিারা আসতে শুরু করেছেন রাজবাড়ীতে। শহরের ভবানীপুর পৌর কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এ ইজতেমা।
রাজবাড়ী জেলা ইজতেমার তত্ত্বাবধায়নকারী রবিউল জাহান সরকার জানান, যথাযথ নির্দেশনা অনুযায়ী তিন দিন ব্যাপী ইজতেমা সফল করতে কাজ করেছেন তাবলিগ জামায়াতের ১২৫ জন মুসল্লি। তারা স্বেচ্ছায় বাঁশ, চট দিয়ে কাজ করছেন। এ ইজতেমায় চার হাজার মুসল্লি অংশগ্রহণ করবেন। ইজতেমা শুরুর দিন থেকে প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত বয়ান হবে। ৪ ডিসেম্বর জোহর নামাজের আগে আখেরী মোনাজাতের মাধ্যামে শেষ হবে ইজতেমা। গত ৭ নভেম্বর থেকে তারা ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিয়েছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, মুসল্লিদের জন্য বসানো হয়েছে অস্থায়ী ওজুখানা, শৌচাগার ও নলকূপ। সেই সাথে রয়েছে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও। বিশাল মাঠ জুড়ে টাঙানো হয়েছে তাঁবু।






















