রাজবাড়ীর ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৬২ জন

- প্রকাশের সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / 590

জনতার আদালত অনলাইন ॥ চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬২ জন। সাধারণ সদস্য ৪৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন আবু বক্কার সিদ্দিক, মোঃ আব্দুল হক, মুহাম্মদ বজলুর রশিদ মিয়া ও বর্তমান চেয়ারম্যান শওকত হাসান।
মিজানপুরে জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আতিয়ার রহমান, কবির উদ্দিন সিকদার ও টুকু মিজি।
সর্বাধিক আটজন প্রার্থী জমা দিয়েছেন শহীদওহাবপুর ইউনিয়নে। সাবেক চেয়ারম্যান এএকএম শফিউদ্দিন কাশেম, বর্তমান চেয়ারম্যান মোঃ তোরাপ আলী, মোঃ সজিব ফকির, মোঃ আবু জাফর, মোঃ নাজমুল হাসান, নাজমা বেগম, সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ ভুইয়া ও মোঃ শাহিন খান।
খানখানাপুরে জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন হোসেন মোহাম্মদ সোহান, মোঃ আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, আতিক আল আলম ও নৌকা প্রার্থী মোঃ আমির আলী মোল্লা।
মূলঘরে জমা দিয়েছেন এসএ হিরু, মোঃ আকতার হোসেন হিরু, বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ মান্নান মুসুল্লী ও সাবেক চেয়ারম্যান নৌকা প্রার্থী ওহিদুজ্জামান।
পাঁচুরিয়ায় আলাল খান, সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান রতন, আনোয়ার হোসেন মিয়া ও বর্তমান চেয়ারম্যান কাজী আলমগীর।
বরাটে কাজী শামসুদ্দিন, ওয়াকার্স পার্টির প্রার্থী মোঃ মনিরুজ্জামান সালাম ও নৌকা প্রার্থী মোঃ ফরিদ হোসেন। দাদশীতে মোঃ দেলোয়ার হোসেন শেখ, বর্তমান চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, মোঃ নুরুন্নবী শেখ, মোঃ লুৎফর রহমান বাচ্চু ও মোঃ রমজান আলী।
বসন্তপুরে মুহাম্মদ হাসান কাজল, বর্তমান চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান, মোঃ আব্দুল আলিম সিকদার, সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সিকদার, মোঃ আব্দুল মান্নান মিয়া ও কাজী মাইনুল হক।
সুলতানপুরে সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন মোল্লা, মোঃ খালিদ হোসেন মুন্সি, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আঞ্জুর ছেলে মোঃ আসিকুর রহমান সচিব, বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, মোঃ লুৎফর রহমান চুন্নু ও মেহেদী জুনায়েদ বোগদাদ।
খানগঞ্জে বর্তমান চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদির, মোঃ আনোয়ার হোসেন, খোন্দকার আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম কিবরিয়া, মোহাম্মদ শরিফুল ইসলাম।
রামকান্তপুরে মিনা বেগম, রাজিব মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা ও বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বিশ্বাস।
চন্দনীতে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক সিকদার, মোহাম্মদ শাহাদ্ৎ হোসেন মন্ডল ও মোঃ আব্দুর রব।























