নারী নির্যাতনমুক্ত সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার দাবি ॥ রাজবাড়ীতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

- প্রকাশের সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / 365

জনতার আদালত অনলাইন ॥ নারী নির্যাতনমুক্ত সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসময় নারী নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেরও আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তারা।
মক্তব মোড়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ােজলা সভাপতি লাইলী নাহার। লিখিত বক্তব্য পাঠ করেন শায়লা তাবসসুম নেওয়াজ। লিখিত বক্তব্যে বলা হয়, করোনার বিপর্যয়ের মধ্যেই নারীর প্রতি সহিংসতা থেমে নেই। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, নারী পাচারনসহ বিভিন্ন পারিবারিক সহিংসতা বেগেড় চলেছে। গণপরিবহনে নারীরা নানাভাবে হয়রানী হচ্ছে। সাইবার ক্রাইমসহ বিভিন্ন ধরনের অপরাধ নারীর নিরাপত্তাকে ব্যাহত করছে। সম্পূর্ণ অবৈধভাবে নারীদের দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। যা মানবাধিকার বিরোধী।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যড. দেবাহুতি চক্রবর্তী, সংগঠনের রাজবাড়ী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. পূর্ণিমা দত্ত, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসি জাহান, কার্যনির্বাহী সদস্য শাহীনা সুলতানা, অ্যড. নাজমা আক্তার, শ^াশ^তি চক্রবর্তী, রেখা দাস প্রমুখ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মহিলা পরিষদ নেতৃবৃন্দ বলেন, নারী অধিকার বাস্তবায়ন ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ।
জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।























