গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টশন

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / 299

জনতার আদালত অনলাইন ॥ সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী ও টিআইবির যৌথ উদ্যোগে রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান।
সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ফকীর রশিদ আল কামাল, মীরুনা বানু মুন, মোঃনাদের হোসেন, মাজেদ আলী,সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ।
কর্মশালায় টিআইবি রাজবাড়ী শাখার এরিয়া কো-অর্ডিনেটর মাসুদুর রহমান তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
কলেজের ৮১ জন ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করে।
Tag :






















