শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

পদ্মায় বালু কাটতে গিয়ে গুলিবিদ্ধসহ আহত ৬ শ্রমিক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / 297

জনতার আদালত অনলাইন ॥ পদ্মা নদীতে বালু কাটতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় একজন গুলিবিদ্ধসহ ছয়জন শ্রমিক আহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে রাজবাড়ী ও পাবনার সীমান্তবর্তী মাঝ পদ্মানদীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবু তালেব মোল্লা, মমিন হোসেন, হাবিব শেখ, আলী আকবর এবং মোশারফ শেখ। এদের মধ্যে আবু তালেবকে গুলি করা হয়েছে। তার শরীরে পাঁচটি গুলি লেগেছে বলে জানা গেছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের সঙ্গী আব্দুল হান্নান জানান, প্রতিদিনের মতো তারা রাজবাড়ী থেকে ট্রলারে করে নদীতে বালু কাটতে যাচ্ছিলেন। পদ্মা নদীর ওই পাড়ের কাছাকাছি যাওয়ার পর পাঁচটি ট্রলারে দুর্বৃত্তরা এসে তাদের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাদের একটি ড্রেজার ও বাল্কহেড নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

আহত শ্রমিকদের সাথে আসা অপর শ্রমিক মাসুদ রানা জানান, সকালে নদীতে বালু কাটতে গেলে কিছু লোক অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। প্রথমে দুর্বৃত্তরা গুলি করে। পরে বেধরক  পেটায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সাইফুর রহমান জানান, গুলিবিদ্ধ  আবু তালেবকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকীদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, ঘটনাটি পাবনার সুজানগর থানা এলাকার মধ্যে। একারণে এখানে তাদের আনগতভাবে কিছু করণীয় নেই।

পাবনার সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পদ্মা নদীর মধ্যে একটি মারামারি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত প্রকৃত ঘটনা বলা সম্ভব নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মায় বালু কাটতে গিয়ে গুলিবিদ্ধসহ আহত ৬ শ্রমিক

প্রকাশের সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১