গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে বিএনপির গণঅনশন কর্মসূচী পালিত

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / 240

জনতার আদালত অনলাইন ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে শনিবার রাজবাড়ীতে গণ অনশন কর্মসূচী পালিত হয়েছে। রাজব্ড়াী জেলা বিএনপির উদ্যোগে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচী পালিত হয়।
অনশন কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যড. কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সদর উপজেলা বিএনপর আহ্বায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল হুদা উজ্জ্বল প্রমুখ।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। দেশের অগ্রযাত্রা উন্নয়নে তারও ভূমিকা রয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে সুচিকিৎসার জন্য তার বিদেশে যেতে দেওয়া উচিত।
Tag :






















