Dhaka ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে তাদের সরিয়ে দেয় : মঈন খান ঢাকার যানজট কমাতে ‘জিরো সিগন্যাল’ মডেল সমীক্ষার নির্দেশ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ঝিনাইদহে বাসে পরিত্যক্ত ব্যাগে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু: বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী ‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতির আভাস

বালিয়াকান্দির ৪ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ও কর্মীদের মারধরের অভিযোগ ॥ আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা ১৬ জনের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • / 735

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মারধর ও অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় পৃথক অভিযোগ দেওয়া হয়েছে।

বহরপুর  ইউনিয়নের  তেতুলিয়া, নতুনচর, আড়কান্দি এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমানের অফিস ভাংচুর করা হয়েছে। এসময় প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি দেখানো হয়। খলিলুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বালিয়াকান্দি থানায়  লিখিত অভিযোগ দিয়েছেন।

নবাবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চুর অফিসে হামলা ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জাহিদুল ইসলাম বাদী হয়ে সাদ্দামসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ দেওয়া হয়।

জঙ্গল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্র নাথ বসুর কর্মী অনুপ বিশ^াসকে মারধর ও তার মোটরসাইকেলটি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে সাড়ে সাতটার দিকে ইউনিয়নের সমাধিনগর  বাজারে এ ঘটনা ঘটে। অনুপ বিশ^াসের অভিযোগ, ইতিপূর্বে তাকে নৃপেন্দ্র নাথ বিশ^াসের পক্ষে কাজ না করতে হুমকি দেওয়া হয়েছিল। তিনি থানায় অভিযোগ করায় এ হামলা চালানো হয়েছে।

এছাড়া ইসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান  প্রার্থী আহমেদ আলী সমর্থকদের মারধর করার অভিযোগে  হাফিজুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবেনা। আইননাযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলার বহরপুর, জামালপুর, নবাবপুর ও বালিয়াকান্দি সদর এ চারটি ইউনিয়নের ১৬ জন  প্রার্থীকে মোট  ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (হাসিবুল হাসান) তিনজনকে এবং রাজবাড়ীর নির্বাহী ম্যাজিসেট্রট  বিপুল শিকদার ১৩ জনকে এ দন্ড দেন।

বিপুল শিকদার জানান, মোটরসাইকেল শোভাযাত্রা, দেওয়ালে পোস্টার লাগানোসহ বিভিন্ন কারণে এ জরিমানা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির ৪ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ও কর্মীদের মারধরের অভিযোগ ॥ আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা ১৬ জনের

প্রকাশের সময় : ০৭:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১