Dhaka ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য

শীতের বাঙ্গি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • / 268

জনতার আদালত অনলাইন গ্রীস্মকালীন ফল বাঙ্গি সাধারণত নদীর তীরে বালুমাটিতে চাষ করা হয়। তবে শীতকালে বাঙ্গির ফলন হয়েছে রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের গোলাম মোর্শেদের বাড়ির আঙিনায়। শীতকালের এই বাঙির কথা শুনে অনেকেই উৎসুক হয়ে যাচ্ছে দেখতে।

গোলাম মোর্শেদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাড়ির সামনেই ছোট্ট বাঙ্গি ক্ষেত। সেখানে তিনটি বাঙ্গি বেশ বড় হয়েছে। বাঙ্গিগুলোর রং সবুজ। প্রতিটি বাঙ্গি লম্বায় প্রায় দুই ফুট।  ওজন ছয় কেজির মত হবে।

গোলাম মোর্শেদ জানান, গত বছর গ্রীস্মকালে বাঙ্গি খেয়ে বীজগুলো ফেলেছিলেন বাড়ির সামনে। কিছুদিন পর দেখেন গাছ হতে শুরু করেছে। নিজেই একটু আধটু পরিচর্যাও করেন। ভেবেছিলেন আগামী গ্রীস্ককালে  হয়তো বাঙ্গি ধরবে। কিন্তু অক্টোবরের মাঝামাঝি বাঙ্গি ধরা দেখে অবাক হয়ে যান। পরে বাঙ্গি গুলো বড় হয়ে ওঠে।  একটি বাঙ্গি ক্ষেত থেকে তুলে খেয়েছেন। সেটি বেশ সুস্বাদু ছিল।

তালহা বিন মাসুম নামে এলাকার একজন বাসিন্দা জানান, শীতকালে বাঙ্গির ফলন তিনি কখনই দেখেননি। খবরটি শুনে ওই বাড়িতে বাঙ্গি দেখতে গিয়েছিলেন। বাঙ্গিগুলো বেশ বড়। এত বড় বাঙ্গি গ্রীস্মকালেও দেখা যায় না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সাধারণতঃ মার্চ এপ্রিলে বাঙ্গির বীজ বপণ করা হয়। বালুমাটিতে বাঙ্গি ভালো জন্মে।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এসএম সহীদ নূর আকবর জানান, বাঙ্গি এখন  বারো মাসই গাছে ধরে। তবে বাণিজ্যিক ভাবে এর ফলন সারাবছর না হওয়ায় বাজারে  সারা বছর দেখা মেলেনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শীতের বাঙ্গি

প্রকাশের সময় : ০৭:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১