শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

পাংশায় সম্ভাব্য ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের সংঘর্ষ ॥ ইউপি সদস্যসহ আহত ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / 443

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট গ্রামে সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুইজন আহত হয়েছে। আহতরা হলো ৪ নং ওয়ার্ড সদস্য সফিকুল মন্ডল ও তারেক বিশ^াস। তাদের বাড়ি একই গ্রামে। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পাংশা উপজেলার ইউপি নির্বাচনের তফশীল ঘোষণা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসিবুল ইসলাম বরকতের সমর্থকরা মোটরসাইকেল শোডাউন দিয়ে বয়রাট বাজার অতিক্রম করার সময়  বর্তমান চেয়ারম্যান আব্দুর রব মনার সমর্থকদের সাথে সংঘর্ষ  হয়। এতে দুজন আহত হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সফুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তারেককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান,  বয়রাটে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সম্ভাব্য ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের সংঘর্ষ ॥ ইউপি সদস্যসহ আহত ২

প্রকাশের সময় : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১