গুরুত্বপূর্ণ সংবাদ:
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লার ইন্তেকাল

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / 287

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা (৭৪) রোববার সকালে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দান সংলগ্ন ঈদগাহে তার জানাজার নামাজ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
Tag :






















