গুরুত্বপূর্ণ সংবাদ:
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজবাড়ীতে সিপিবির মানববন্ধন

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / 565

জনতার আদালত অনলাইন ॥ তেলের দামসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল সাড়ে চারটায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপাী মানববন্ধন চলাকালে এক সমাবেশে সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তৃতা করেন আজিজুল হাসান খোকা, আব্দুস সাত্তার মন্ডল, ধীরেন্দ্র নাথ দাস, আব্দুল জব্বার, কমলাকান্ত চক্রবর্তী প্রমুখ।
বক্তারা বলেন, তেলের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। জনজীবনে নাভিশ^াস উঠেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে ডিজেল, কেরোসিনসহ জিনিসপত্রের দাম কমানোর দাবি করেন বক্তারা।
Tag :






















