শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছর কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • / 462

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আসামি মোকলেস শেখ (৬০) কে পাঁচ বছরের সশ্রম করাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি মোকলেস শেখ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পূর্ব পাকুরিকান্দা গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে।

মামলা ও আদালত সূত্র জানায়, শিশুটির বাবা প্রবাসী। ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর দুপুরে মোকলেস শেখ শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মোকলেস শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে বিচারক উল্লেখিত রায় দেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যড. উমা সেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিশু ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছর কারাদন্ড

প্রকাশের সময় : ০৭:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১