শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

দৌলতদিয়া যৌনপল্লীতে এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • / 390

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে শুক্রবার দেলোয়ার হোসেন বাবু (৫০) নামের এক ব্যাক্তির অস্বাভাবিক  মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকার ওয়ারি এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রনিক ব্যাবসায়ী। অবৈধ যৌন উত্তেজক ওষুধ সেবনের কারনে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারনা।

পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা যায়,  দেলোয়ার হোসেন শুক্রবার ভোর ৪ টার দিকে যৌন উত্তেজক ওষুধ সেবন করে যৌনপল্লীর আনোয়ারা বাড়ীয়ালীর ভাড়াটিয়া জোসনা (২৫) নামে এক যৌনকর্মীর ঘরে যায়। এসময় তার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ভোর ৫ টার দিকে তার অবস্থা বেশি গুরুতর হয়ে পড়লে স্থানীয়রা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মৃতের স্বজনরা শুক্রবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় আসেন।

থানায় আলাপকালে দেলোয়ার হোসেনের স্ত্রী  জানান, তার স্বামী হার্টের রোগী। তার বুকে রিং পরানো রয়েছে। কিছুদিন আগে অসুস্থ্য হয়ে সিসিইউতে ৪ দিন ভর্তি ছিলেন। তবে তিনি মাঝেমধ্যেই ব্যাবসার কাজের কথা বলে রাতে বাড়িতে ফিরতেন না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আমাদের ধারনা অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারনে তিনি মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, অতি সম্প্রতি পল্লীতে এ ধরনের আরো কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া যৌনপল্লীতে এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১