শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

রাজবাড়ীতে অস্ত্রসহ স্কুলছাত্র গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • / 570

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে বুধবার রাতে ট্রিগারযুক্ত একটি ওয়ান শুটারগানসহ আশরাফুল ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে।

রাজবাড়ী সদর থানার এসআই আতিয়ার রহমান জানান, চন্দনী ইউনিয়নের চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের  পেয়ে আশরাফুল নামে ওই কিশোর দৌড়ে পালানোর চেষ্টা  করে। তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ট্রিগারযুক্ত ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়। সে এক সময় মাদ্রাসায় পড়তো। বর্তমানে স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে বলে পুলিশকে জানিয়েছে আশরাফুল। এব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অস্ত্রসহ স্কুলছাত্র গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১