শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ঝলসে গেছে স্কুলছাত্রের হাত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / 341

জনতার আদালত অনলাইন ॥ ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে রিয়াজ মোল্লা (১৫) নামে এক স্কুলছাত্রের হাত ঝলসে গেছে।  বুধবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের লিটন মোল্লার ছেলে ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহতাবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশি স্থানীয় ইউপি সদস্য মুরাদুল ইসলামের স্ত্রী কাকলী বেগম জানান, বিকট শব্দ শুনে দ্রুত ওই বাড়িতে গিয়ে দেখেন রিয়াজের  হাত ঝলসে গেছে ও পা দিয়ে রক্ত ঝড়ছিল। তাকে হাসপাতালে পাঠানো হয়। সে ইউটিউব দেখে ম্যাচের কাঠি দিয়ে পটকা বানাচ্ছিল বলে শুনছেন।

বহরপুর ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, শুনেছি ম্যাচের কাঠি দিয়ে ইউটিউব দেখে পটকা বানাচ্ছিল। এতে বিস্ফোরিত হয়ে স্কুল ছাত্রের হাত ঝলসে গেছে।

বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই কিশোর ইউটিউব দেখে ম্যাচের কাঠি দিয়ে পটকা বানিয়েছিল। পটকা ফুটানোর সময় সেটি বিস্ফোরিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ঝলসে গেছে স্কুলছাত্রের হাত

প্রকাশের সময় : ০৯:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১