শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

৭ দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর রাজবাড়ী আইনজীবীদের স্মারকলিপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / 331

জনতার আদালত অনলাইন ॥ আদালত চলাকালীন কালেক্টরেট ভবনের সামনের সড়কে আইনজীবীদের শান্তিপূর্ণ কর্মসূচীতে জেলা জজশীপের কতিপয় কর্মচারীদের সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা, রাজবাড়ী জেলা বার এসোসিরেয়শনের সিএস রেকর্ডিয় জমি এসোসিয়েশনের অনুকূলে হস্তান্তরের কার্যকর উদ্যোগসহ সাত দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজবাড়ীর আইনজীবীরা। মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়।

সাধারণ আইনজীবী পরিষদ, রাজবাড়ীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যড. মো. ওমর আলী ও সদস্য সচিব অ্যড. মনজুর মোর্শেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের স্বত্ব দলখীয় ২ নং বার ভবন সংলগ্ন জমিতে বেআইনীভাবে মার্কেট নির্মাণ এবং যুগ্ম জেলা জজ প্রথম আদালতে জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে আইনগত প্রতিকার চেয়ে মামলা গ্রহণে দীর্ঘসূত্রীতার প্রতিবাদে গত ২৯ মার্চ আইনজীবীদের শান্তিপূর্ণ কর্মসূচী পালনকালে জেলা জজশীপের কতিপয় কর্মচারী বিনা উস্কানীতে হামলা চালিয়ে বেশ কয়েকজন আইনজীবীকে আহত করে। এঘটনার বিচার দাবিতে আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচী গ্রহণ করে। এ কর্মসূচী চলমান থাকলেও আদালতের উদ্যোগে বাণিজ্যিক মার্কেট নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়। বাণিজ্যিক মার্কেট নির্মাণ এবং সংঘটিত হামলার ঘটনার সম্মানজনক ও আইনানুগ নিষ্পত্তির বিষয়ে আইনজীবীরা বারবার আবেদন করলেও সামগ্রীক অবস্থার ভিত্তিতে রাজবাড়ী আদালতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। গত ৩০ মে তারিখে আইন সচিবের সঙ্গে বৈঠকের পর সমস্যা সমাধানে আশ^াসের প্রেক্ষিতে ২৮ জুন তারিখ থেকে আদালত বর্জন কর্মসূচী প্রত্যাহার করা হয়। কিন্তু রাজবাড়ী আদালত কর্তৃপক্ষের নিরুৎসাহের কারণে সেই উদ্যোগ এখন ভেস্তে যেতে বসেছে।

স্মারকলিপিতে আইনজীবীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, জেলা বার এসোসিয়েশনের পক্ষ থেকে দায়ের করা মামলার দৃশ্যমান অগ্রগতি, আইনানুগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলা বার এসোসিয়েশনের স্বত্ব দখলীয় ২ নং বার ভবন সংলগ্ন জমিতে বেআইনীভাবে মার্কেট নির্মাণ এবং বরাদ্দ প্রক্রিয়া বন্ধ রাখা, নির্মাণাধীন মার্কেটের ৪২টি কক্ষ বরাদ্দের নামে প্রতিটি কক্ষ থেকে তিন লাখ টাকার জামানত এবং এক লাখ টাকা অফেরতযোগ্য অনুদান গ্রহণসহ চলমান কোটি টাকার নির্মাণ কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।

স্মারকলিপি প্রদান শেষে আইনজীবীরা রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমাবেশ করে। সমাবেশে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. স্বপন কুমার সোম বলেন, দীর্ঘ পাঁচ মাসেও জেলা বার এর জমি দখল করে মার্কেট নির্মাণ বিষয়ে সুরাহা ও আইনজীবীদের উপর হামলাকারীদের শাস্তি না হওয়ায় রাজবাড়ীর আইনজীবীরা ক্ষুব্ধ ও ব্যথিত।

এসময় জেলা বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা, অ্যড. রেজাউল করি,, অ্যড. বিজন বোস, অ্যড. রফিকুল ইসলাম, জেলা বার এর যুগ্ম সম্পাদক খান মো. জহুরুল হক, অ্যড. মাহবুব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭ দফা দাবিতে আইনমন্ত্রী বরাবর রাজবাড়ী আইনজীবীদের স্মারকলিপি

প্রকাশের সময় : ০৭:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১