শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

শেয়াল মারার ফাঁদে ধরা পড়েছে মেছোবাঘ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / 335

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে মুরগী খামারীর পাতা ফাঁদে ধরা পড়েছে একটি মেছোবাঘ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাড়িভাঙ্গা গ্রামের সোহাগ মোল্লার মুরগীর ফার্ম থেকে বেশ কিছুদিন ধরে মুরগী কমে যাচ্ছিল। রাতে গণনা করে আসার পর পরদিন সকালে গিয়ে একটি দুটি কম পাওয়া যেত। সোহাগের ধারণা শেয়াল তার ফার্মের মুরগী খেয়ে নিচ্ছে। একারণে সোহাগ একটি লোহার খাঁচায় মুরগী দিয়ে শেয়াল ধরার ফাঁদ বসায়। সেই ফাঁদে সোমবার দিবাগত রাত রাত একটার দিকে আটকা পড়ে মেছোবাঘটি। মেছোবাঘটি দেখতে অনেকটা বাঘের মতই। লম্বা আনুমানিক সাড়ে তিন ফুট। খবর পেয়ে কালুখালী থানার পুলিশ মেঝোবাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়। মেছোবাঘটিকে দেখতে অনেক মানুষ ভিড় করেছিল। একারণে ভিড় এড়াতে মেছোবাঘটিকে নিরাপদে কালুখালী থানায় নিয়ে আসা হয়। বনবিভাগকে খবর পাঠানো হয়েছে। তারা এলেই তাদের কাছে হস্তান্তর করা হবে।

রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, এটিকে মেছোবাঘ বলা হয়ে থাকে। এই ধরণের প্রাণিরা সাধারণতঃ জঙ্গলে বাস করে। তারা মাছ, মুরগী এসব খেয়ে জীবনধারণ করে। কাউকে খুব বেশি বিরক্ত করেনা। বন্যপ্রাণি সংরক্ষণ করা সকলেরই দায়িত্ব। একারণে মেঝোবাঘটিকে উদ্ধার করে লোকালয় বা জনবসতি নেই এমন স্থানে ছেড়ে দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেয়াল মারার ফাঁদে ধরা পড়েছে মেছোবাঘ

প্রকাশের সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১