শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

সরকারি জমি থেকে পাকা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • / 383

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ স্থাপনাটি নির্মাণ করছেন উপজেলার সমাধিনগর গ্রামের নারায়ন দাসের ছেলে নিরব কুমার দাস।

জানাগেছে, দীর্ঘদিন ধরে নিরব দাস সমাধিনগর বাজার এলাকায় নিজের জমির পাশাপাশি সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছিল। বারংবার জঙ্গল ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা গিয়ে নিষেধ করা সত্বেও কাজ চালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন পুর্বক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলেন, রবিবার বিকালে সরেজমিন পরিদর্শন করেছি। ঘর উত্তোলনকারী আগামী এক সপ্তাহের মধ্যে সেচ্ছায় ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি জমি থেকে পাকা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

প্রকাশের সময় : ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১