Dhaka ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বালিয়াকান্দিতে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • / 661

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার নুরানী মাদ্রাসা সংলগ্ন দোকানে হাফেজিয়া মাদ্রাসার শাওন মোল্যা (১০) নামে এক ছাত্রকে মেহগনির ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাওন মোল্যার মামা তৈয়ুবুর রহমান বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার সংলগ্ন নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নিকট শাহিদুলের চায়ের দোকানে শাওন মোল্যা গিয়ে বসার চাঙের উপর বসে। চাঙে লাথি লাগার অজুহাতে বহরপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আবুল হোসেন ওরফে বড় মনি (৬০) পাশে থাকা মেহগনির ডাল দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাতেই বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, শনিবার অভিযোগের বিষয়টি জানতে পেরে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। শাওন মোল্যা এতিম হওয়ার কারণে আমার বাড়ীতে রেখেই তাকে মানুষ করার চেষ্টা করছি। ইতিপুর্বেও ৩ বার মারধোর করেছে এ বড় মনি। চিকিৎসক শাওনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেছেন। একদিকে চিকিৎসা নিয়ে ব্যস্ত অন্যদিকে হুমকি আমরা দিশেহারা হয়ে পড়েছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১