Dhaka ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী আটক রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর তথ্যে ক্ষুব্ধ ঢাকা সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেফতারে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য চিঠি সিজদায় ইস্তিগফার পাঠ করার ফজিলত সম্পর্কে জানলে অবাক হবেন মধুখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন ‘খদরে’ খাসি কাণ্ডে নতুন মোড়, সেই জামাইয়ের ফর্দনামা প্রকাশ ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী ওসি-কমিশনারের কথা শোনার টাইম নাই বলা সেই এসআইকে প্রত্যাহার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকার নতুন ঘর দিচ্ছে: ত্রাণমন্ত্রী গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

রাজবাড়ীতে পুলিশ নাট্যদলের ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / 419

জনতার আদালত অনলাইন: ১৯৭৫ সালের আগস্ট মাসে ঘটে যাওয়া জাতির ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় নিয়ে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় অভিশপ্ত আগস্ট মঞ্চস্থ হয়েছে রাজবাড়ীতে। শুক্রবার রাত সাড়ে সাতটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নাটকটি উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াতে সক্ষম হয়।

৭০ মিনিট ব্যাপ্তি নাটকটিতে অভিশপ্ত আগস্টের ঘটনাবলী ছাড়াও বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হয়।

নাটকটির মূল ভাবনা, গল্প সংকলন এবং সার্বিক সহযোগিতা করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)। নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জ পুলিশের পরিদর্শক জাহিদুর রহমান। বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে কর্মরত ৩১ জন পুলিশ সদস্য নাটকটির বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। জেলার বিশিষ্ট জন ও সাংস্কৃতিক কর্মীরা নাটকটি উপভোগ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পুলিশ নাট্যদলের ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ

প্রকাশের সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১