গুরুত্বপূর্ণ সংবাদ:
সড়ক দুঘর্টনায় নিহত অজ্ঞাত ব্যক্তির লাশ ২দিন ধরে মর্গে
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / 281
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুঘর্টনায় নিহত এক ব্যক্তির স্বজনদের অপেক্ষায় ঢাকা মেডিকেল হাসপাতালে ২দিন ধরে পরে রয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, অজ্ঞাত এক ব্যক্তি গত ১৬ আগষ্ট সকাল ১১.২০ টার সময় বালিয়াকান্দি থানা এলাকায় সড়ক দুঘর্টনায় গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগষ্ট দিবাগত রাত ১১.৫৯ টার সময় মৃত্যু বরন করেন। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। মৃত্যুর পূর্বে তার নাম খালেক শেখ বলে জানান। যদি কেউ তাহার পরিচয় জেনে থাকেন তাহলে বালিয়াকান্দি থানাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হলো। যোগাযোগের ঠিকানা ০১৩২০-১০১৪২০, ০১৩২০১০১৪০০, ০১৩২০-১০১৩৯৬, ০১৩২০-১০১৩৯৫।
Tag :





















