তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে ট্রাকচালক গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / 322

জনতার আদালত অনলাইন ॥ তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ের আশ^াস দিয়ে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাসেল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। পেশায় ট্রাকচালক রাসেল রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হারুন অর রশীদের ছেলে। একই দিন ধর্ষণের অভিযোগে মামলা করেন সদর উপজেলা এলাকার বাসিন্দা ভুক্তভোগী ওই নারী।
মামলায় তিনি অভিযোগ করেন, স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর গত এক বছর ধরে বাবার বাড়িতে বসবাস করছেন। রাসেল তার (ওই নারীর) চাচাতো ভাইয়ের ট্রাক চালায়। কিছুদিন আগে রাসেল তাকে মোবাইল ফোনে কল দেয়। এরপর মাঝে মধ্যেই তাদের কথাবার্তা হতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে রাসেল বিয়ের আশ^াস দিয়ে তাকে ধর্ষণ করে। কিন্তু বিয়ে করেনি। বিয়ের কথা বলতেই সে নানান টালবাহানা করতে থাকে। গত ২৩ আগস্ট সে আমাকে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়।
রাজবাড়ী সদর থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। রাজবাড়ী সদর হাসপাতালে ওই নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






















