Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ বাবা নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • / 348

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার কলেজমোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ বাবা নিহত হয়েছেন। নিহতরা হলেন ইসমাইল শেখ, তার মেয়ে শিখা খাতুন (১৫) ও ছেলে আব্দুল মালেক(৫)। তাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরমহেন্দ্রপুর গ্রামে। রোববার দিবাগত রাত ১২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে। তারা তিনজনেই মাহেন্দ্র পরিবহনে নিজ গ্রামের বাড়ি ফিরছিলো।

গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি মাহেন্দ্র পরিবহন পাংশার কলেজমোড় অতিক্রম করার সময় অজ্ঞাতনামা একটি পরিবহন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। মাহেন্দ্রতে থাকা অপর তিন যাত্রী আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। মাহেন্দ্র চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি। মাহেন্দ্রটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত পরিবহনটিকে পুলিশ খুঁজছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ বাবা নিহত

প্রকাশের সময় : ০৬:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১