Dhaka ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য

দৌলতদিয়ায় গরুর ট্রাকে চাঁদাবাজির চেষ্টাকালে একজন আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • / 281

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় কোরবানীর পশুবাহি ট্রাকে চাঁদাবাজির চেষ্টাকালে আমজাদ হোসেন (৪০) নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া গ্রামের মেছের সরদারের ছেলে।

চাঁদাবাজির শিকার ট্রাক চালক আনিছুর রহমান জানান, তিনি তার ট্রাকে কুষ্টিয়া থেকে কোরবানীর গরু বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গত রোববার সন্ধ্যার আগে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের কাছে সিরিয়ালে ফেরির জন্য অপেক্ষা করছিলেন। এসময় আটক হওয়া আমজাদ হোসেনের নেতৃত্বে ৮/১০ জন লোক তার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বলে এখান দিয়ে গরু নিতে হলে তাদেরকে চাঁদা দিতে হবে। এসময় তিনি ও তার সহকারী আলামিন হোসেন প্রতিবাদ করলে তাদেরকে ট্রাক থেকে নামিয়ে এলাপাথারি মারধর করে কাছে থাকা খরচের টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের হাতে থাকা লাঠিসোডা দিয়ে তারা ট্রাকে আঘাত করলে তারা ভয়ে চিৎকার করতে থাকে। তাদের চিৎকালে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে গেলেও আমজাদ হোসেনকে আটক করে। এসময় পাশেই ডিউটিরত গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান আকন্দ ঘটনাস্থলে এসে আমজাদ হোসেনকে গ্রেপ্তার ও ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার করে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান আকন্দ জানান, গ্রেপ্তারকৃত আমজাদ হোসেনকে সোমবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় গরুর ট্রাকে চাঁদাবাজির চেষ্টাকালে একজন আটক

প্রকাশের সময় : ১০:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১