শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়?

জমি নিয়ে বিরোধ ॥ বড় ভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • / 343

জনতার আদালত অনলাইন ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে। এঘটনায় ভুক্তভোগী মুন্নাফ মল্লিক রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তার আপন ছোট ভাই মো. জালাল মল্লিক, গোলাম মওলা ও আব্দুল আলিম মল্লিকের সাথে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি আমার বসতভিটায় আমার অংশে একটি ছাপড়া ঘর উত্তোলন করি। রোববার তার ভাইয়েরা তার ছাপড়া ঘর ভাঙতে শুরু করে। এতে বাধা দিলে আমাকে গাছের সাথে বেঁধে  মারধর করে এবং ছাপড়া ঘরটি ভেঙে ফেলে। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান জানান, মুন্নাফ মল্লিক নামে এক ব্যক্তিকে তার ভাইয়েরা গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে বলে শুনেছেন। ঘটনাটি থানা  পুলিশ পর্যন্ত গড়িয়েছে। একারণে তার করণীয় তেমন কিছুই নেই।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান  জানান,  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্নাফ মল্লিককে তার ভাইয়েরা গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। পরিবারের লোকেরা তাদের মোবাইল নাম্বার জানাতে পারেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জমি নিয়ে বিরোধ ॥ বড় ভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রকাশের সময় : ১০:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১