গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / 304
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নচূড়ার উদ্যোগে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের মিলেনিয়াম সুপার মার্কেটের সামনে থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশিফ মাহমুদ, সহ সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সম্পাদক ফয়েজুল হক কল্লোল, আব্দুল আওয়াল, কাজী সামসুল আলম প্রমুখ।
Tag :























